spot_img
spot_img

― Advertisement ―

spot_img
Homeরাজনীতিথাইল্যান্ডে চিকিৎসাধীন স্ত্রীর সুস্থতায় দেশবাসীর দোয়া চাইলেন অলি আহমদ

থাইল্যান্ডে চিকিৎসাধীন স্ত্রীর সুস্থতায় দেশবাসীর দোয়া চাইলেন অলি আহমদ

স্ত্রী মমতাজ অলির সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ।

শনিবার (২৬ জুলাই) অলি আহমদের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা সালাহ উদ্দীন রাজ্জাক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ড. অলি আহমদ স্বপরিবারে গত ১৯ জুলাই চট্টগ্রাম ও রাঙামাটি সফরে যান। ২০ জুলাই বিকেলে মমতাজ অলি একটি স্পিডবোটে উঠতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের পরামর্শে ওই রাতেই তাকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়।

সালাহ উদ্দীন জানান, ২৩ জুলাই মমতাজ অলির ৫ ঘণ্টার দীর্ঘ অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।