spot_img
spot_img

― Advertisement ―

spot_img

ফরিদপুরের সমরিতা হাসপাতালে পেটে গজ রেখেই সেলাই-গৃহবধু’র মৃত্যু

ফরিদপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের দেড় মাস পর চিকিৎসাধীন অবস্থায় কনিকা মন্ডল (৩৬) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, সিজারিয়ান অপারেশনের (অস্ত্রোপচার)...
Homeজেলার খবরঅসহায় দুই হাজার পরিবারের মুখে হাসি ফোটাল দুবাই প্রবাসী ব্যবসায়ী

অসহায় দুই হাজার পরিবারের মুখে হাসি ফোটাল দুবাই প্রবাসী ব্যবসায়ী

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে ফরিদপুরে দু:স্থ্য, অসহায় দুই হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে দুবাই প্রবাসী এক ব্যবসায়ী। প্রবাসীর এমন উদ্যোগে খুশি অসহায় মানুষগুলো।

কেউ অসুস্থ্য, কেউবা প্রতিবন্ধী আবার কারো স্বামী নেই এমন অসহায় মানুষগুলো সকাল থেকেই হাজির হয়েছেন ফরিদপুর পৌরসভার বিল মাহমুদ এলাকার দুবাই প্রবাসী ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মামুনুর রহমানের বাড়িতে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এসকল অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রীর একটি করে বস্তা।

প্রতি জনকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, সেমাই, চিনি সহ ওই বস্তায় রয়েছে নানান খাদ্য সামগ্রী। এগুলো পেয়ে খুশি হতদরিদ্র মানুষগুলো।

খাদ্য সামগ্রী নিতে আসা রাহেলা বেগম বলেন, আমার স্বামী বেঁচে নেই, সন্তানরা তাদের মতো করে থাকে। আমি অন্যের বাড়িতে কাজ করে কোনোরকমে চলি। ঈদের দিন অন্যের মুখের দিকে তাকিয়ে থাকতে হয়। আজ চাল, ডাল, তেল, সেমাই, চিনি পেয়েছি। ঈদের দিনের চিন্তা দূর হলো। ভালোভাবে ঈদ উদযাপন করতে পারবো। যিনি দিয়েছেন তার জন্য দোয়া করি তিনি যেন এভাবে সবার পাশে দাড়ায় আল্লাহ যেন তাকে সেই তৌফিক দেন।

বৃদ্ধ আকরাম আলী বলেন, আগে ভ্যান চালিয়ে সংসার চালাতাম। এখন বয়সের ভারে ভ্যান চালাতে পারিনা। রোজগার করতে পারি না বলে ছেলেরাও ভালো চোখে দেখে না। যা পেয়েছি ঈদের দিন সকলের সাথে মিলে মিশে খেতে পারবো। অনেক খুখি হয়েছি।

স্থানীয় বাসিন্দা সেকেন্দার হোসেন বলেন, ফরিদপুর পৌরসভার বিল মাহমুদ এলাকার বাসিন্দা দুবাই প্রবাসী ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মামুনুর রহমান প্রতিবছরের ন্যায় এবারও ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, দু:স্থ্য মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এমন উদ্যোগে আমরা এলাকাবাসী অনেক খুশি। তিনি এধরনের উদ্যোগের ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখবেন এমনটাই প্রত্যাশা করি।

দুবাই প্রবাসীর ছোট ভাই সাইদুর রহমান সজিব বলেন, সকলেই যাতে করে ঈদের দিন ভালোভাবে উদযাপন করতে পারে সেকারনেই এই উদ্যোগ। প্রতিবছরই আমরা এই আয়োজন করে থাকি। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এবং ঈদের দিন যাতে সকলের মুখে হাসি থাকে এজন্যই এই আয়োজন।

তিনি আরো বলেন, দুই হাজার দু:স্থ্য ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রত্যেককে চাল, ডাল, তেল, চিনি, সেমাই সহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।