spot_img
spot_img

― Advertisement ―

spot_img

ফরিদপুরের সমরিতা হাসপাতালে পেটে গজ রেখেই সেলাই-গৃহবধু’র মৃত্যু

ফরিদপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের দেড় মাস পর চিকিৎসাধীন অবস্থায় কনিকা মন্ডল (৩৬) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, সিজারিয়ান অপারেশনের (অস্ত্রোপচার)...
Homeজাতীয়পরিচ্ছন্নতাকর্মীদের ৪১ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

পরিচ্ছন্নতাকর্মীদের ৪১ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচ্ছন্নতাকর্মীদের ৪১ লাখ ৩৫ হাজার টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৫ মার্চ) বিকেল ৩টায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে অনুদানের চেক গ্রহণ করেন সিলেট সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।


পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উদযাপনে সহায়তা দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সিসিক প্রশাসক বলেন, সিলেট নগরবাসীর কল্যাণ ও উন্নয়নেও প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উদযাপনে এই অনুদান তার মানবিকতার আরেকটি দৃষ্টান্ত।

অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।


এ সময় সিলেটের উন্নয়নে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখায় স্থানীয় সরকার মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবকেও ধন্যবাদ জানান সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।