spot_img
spot_img

― Advertisement ―

spot_img
Homeজেলার খবরবৃষ্টির পানিতে ভাসছে কৃষকের স্বপ্নের সোনালি ধান

বৃষ্টির পানিতে ভাসছে কৃষকের স্বপ্নের সোনালি ধান

ফরিদপুরে গত কয়েক দিনের বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে নিম্ন অঞ্চলের পাকা-আধাপাকা বোরো ধান তলিয়ে গেছে। ফলে জমিতেই ভাসছে কৃষকের স্বপ্নের সোনালি পাকা ধান। বৃষ্টির পানিতে জমির পাকা ধান তলিয়ে ধান থেকে চারা হয়ে যাচ্ছে। হাটু পানিতে নেমে আধা পাকা ধান কাটছে বাধ্য হচ্ছে চাষীরা।

সোমবার (০২ জুন) দুপুরে সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নে সরেজমিনে ফসলের মাঠ ঘুরে দেখা যায়, মাঠে পাকা ধান মাটিতে নুইয়ে পড়েছে। অনেক জমিতে কেটে রাখা ধান পানিতে ডুবে গেছে। কেউ হাঁটু পানিতে নেমে ধান কাটছে। ধান কেটে ডোঙ্গায় করে পাড়ে আনছেন।

চাষীরা জানান, ঈদের পরে ধান কাটার কথা ছিল। কিন্তু গত কয়েকদিনের বৃষ্টির কারনে ক্ষেতে পানি জমে যাওয়ায় ধান তলিয়ে গেছে। বাধ্য হয়েই পাকা-আধাপাকা ধান কাটতে হচ্ছে। ক্ষেতেই ধান থেকে চারা হয়ে যাচ্ছে, আবহাওয়া অনুকুলে থাকায় ফলনও ভালো হয়েছিল। কিন্তু বৃষ্টির কারনে এখন ধান কেটে ফেলতে হচ্ছে। ফলন কমে যাবে, পাশাপাশি শ্রমিক খরচও বেড়ে গেছে। আর্থিকভাবে লোকসানে পড়তে হবে।

কৃষি বিভাগের তথ্য মতে, চলতি বছর জেলায় ২৩ হাজার ১০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১লাখ ১০ হাজার ৫শ মেট্রিক টন।

ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: শাহাদুজ্জামান জানান, বৃষ্টির কারনে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ধান ও সবজির ক্ষেতে পানি রয়েছে। এখনও ক্ষয়ক্ষতির বিষয়ে সঠিক হিসাব নিরুপন করা সম্ভব হয়নি।