
ফরিদপুরের ভাঙ্গায় একটি খাল থেকে তৃতীয় লিঙ্গের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার আলগী ইউনিয়নের শাহমূলকদি গ্রামের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাসুদ (টুরসুর) (৪০) রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বাসিন্দা।
জানা যায়, নিহত মাসুদ (টুরসুর) ভাঙ্গা পৌর এলাকার কাপুড়িয়া সদরদী এলাকার মাহাবুল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। গত ২৫ আগস্ট বিকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার দুপুরে শাহমূলকদি গ্রামের খালে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আশরাফ হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারন উদঘাটনে কাজ করছে পুলিশ।





