spot_img
spot_img

― Advertisement ―

spot_img
Homeজেলার খবরমাইলস্টোনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় গায়েবী জানাজা

মাইলস্টোনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় গায়েবী জানাজা

মাইলস্টোনে বিমান দূর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় ফরিদপুরে গায়েবী জানাজা ও ৭ দফা দাবীতে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে রাজেন্দ্র কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে বক্তব্য রাখেন শিক্ষার্থীরা।

এরপর নিহতদের আত্মার মাগফিরাত কামনায় প্রেসক্লাব চত্বরে গায়েবী জানাজায় অংশ নেন শিক্ষার্থীরা। পরে ৭ দফা দাবীতে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।