spot_img
spot_img

― Advertisement ―

spot_img

ফরিদপুরের সমরিতা হাসপাতালে পেটে গজ রেখেই সেলাই-গৃহবধু’র মৃত্যু

ফরিদপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের দেড় মাস পর চিকিৎসাধীন অবস্থায় কনিকা মন্ডল (৩৬) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, সিজারিয়ান অপারেশনের (অস্ত্রোপচার)...
Homeজেলার খবরচরভদ্রাসনে গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধুকে ধর্ষণের অভিযোগ

চরভদ্রাসনে গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধুকে ধর্ষণের অভিযোগ

ফরিদপুরের চরভদ্রাসনে গভীর রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে গৃহবধুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী জুয়েল মোল্যা নামের এক যুবকের বিরুদ্ধে। এঘটনায় ওই গৃহবধু থানায় অভিযোগ দিলে পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে।

ওই গৃহবধু জানান, তার স্বামী বেশ কিছুদিন যাবৎ একটি মামলায় গ্রেফতার হয়ে ফরিদপুর জেলা কারাগারে রয়েছেন। গত ৩ জুলাই রাতে ওই গৃহবধু তার শিশু সন্তানদের নিয়ে রাতে ঘুমিয়ে পড়েছিলেন। রাত আড়াইটার দিকে প্রতিবেশী জুয়েল মোল্যা টিনের ঘরের দরজা ভেঙে ঢুকে গৃহবধুর মুখ আটকে ধরে। পরে শিশু সন্তানদের সহ তাকে মেরে ফেলার হুমকি দিয়ে জুয়েল মোল্যা ওই গৃহবধুকে জোড়পূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর এ ঘটনা কাউকে না বলার জন্য তাকে হুমকি দিয়ে যায়।

তিনি আরো জানান, পরদিন সকালে এলাকার মুরুব্বীদের কাছে এ ঘটনা জানালে তারা কোনো সিদ্ধান্ত দিতে পারেনি। গত ২৭ জুলাই কারাগারে স্বামীর সাথে দেখা করে তাকে বিষয়টি জানান। স্বামীর পরামর্শ মোতাবেক ২৮ জুলাই চরভদ্রাসন থানায় এসে অভিযোগ দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা চরভদ্রাসন থানার এস আই ওয়াছেক হাসান জানান, ওই গৃহবধু অভিযোগ দেওয়ার পর দূর্গম চরাঞ্চলে অভিযান পরিচালনা করে অভিযুক্ত জুয়েলকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল ঘটনার সত্যতা স্বীকার করেছে। গ্রেফতারকৃত জুয়েলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।