spot_img
spot_img

― Advertisement ―

spot_img
Homeজেলার খবরনগরকান্দায় বাসচাপায় গৃহবধুর মৃত্যু, বাস ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা

নগরকান্দায় বাসচাপায় গৃহবধুর মৃত্যু, বাস ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা

ফরিদপুরের নগরকান্দায় চলন্ত বাসের চাপায় প্রাণ হারিয়েছেন রনি বেগম (৫৫) নামে এক গৃহবধূ। রোববার (২৭ জুলাই) বিকাল সাড়ে চারটার দিকে ফরিদপুর-মুকসুদপুর আঞ্চলিক সড়কের উপজেলার কোদালিয়া শহীদ নগর এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুর থেকে মুকসুদপুরগামী ‘জেইন ট্রাভেলস’-এর একটি যাত্রীবাহী বাস কোদালিয়া এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আবু শেখের স্ত্রী রনি বেগমকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষুব্ধ জনতা বাসটিকে ধাওয়া করে ঈশ্বরদী বটতলা এলাকায় আটকায় এবং বাসটি ভাঙচুর করে। এ সময় চালক বাস ফেলে পালিয়ে যায়।

নগরকান্দা থানার এস আই আমিরুল ইসলাম জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।