spot_img
spot_img

― Advertisement ―

spot_img

ফরিদপুরের সমরিতা হাসপাতালে পেটে গজ রেখেই সেলাই-গৃহবধু’র মৃত্যু

ফরিদপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের দেড় মাস পর চিকিৎসাধীন অবস্থায় কনিকা মন্ডল (৩৬) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, সিজারিয়ান অপারেশনের (অস্ত্রোপচার)...
Homeজেলার খবরমধুখালীতে নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

মধুখালীতে নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফরিদপুরের মধুখালীতে মধুমতি নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যাক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (০৯ আগস্ট) দুপুরে উপজেলার বাগাট ইউনিয়নের মধুমতি নদীর রায়যাদাপুর ঘাট এলাকা থেকে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান জানান, মধুমতি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় জানালে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি মাঝ নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মরদেহের আনুমানিক বয়স হবে ৫৫ বছর। মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।