spot_img
spot_img

― Advertisement ―

spot_img

ফরিদপুরের সমরিতা হাসপাতালে পেটে গজ রেখেই সেলাই-গৃহবধু’র মৃত্যু

ফরিদপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের দেড় মাস পর চিকিৎসাধীন অবস্থায় কনিকা মন্ডল (৩৬) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, সিজারিয়ান অপারেশনের (অস্ত্রোপচার)...
Homeজেলার খবরক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীদের অনুমোদিত প্রকল্পের অর্থ দ্রুত প্রদানের দাবী

ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীদের অনুমোদিত প্রকল্পের অর্থ দ্রুত প্রদানের দাবী

ফরিদপুর জেলায় সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীদের অনুমোদিত প্রকল্পের অর্থ দ্রুত প্রদানের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছে নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর বাসিন্দারা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা। কর্মসূচী চলাকালে সংহতি প্রকাশ করে বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী উন্নয়ন সংস্থার সভাপতি হরেকৃষ্ণ বিশ্বাস, শিক্ষাবিদ প্রফেসর আলতাফ হোসেন, এম এ সামাদ, মফিজ ইমাম মিলন প্রমুখ।

বক্তারা বলেন, ২০২৪-২৫ অর্থ বছরে জেলার ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় থেকে ৫হাজার ১শ পরিবারের জন্য প্রায় সাড়ে ১৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু অদ্যাবধি সেই অর্থ তারা বুঝে পায়নি। দ্রুত অর্থ বুঝে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।