spot_img
spot_img

― Advertisement ―

spot_img

ফরিদপুরের সমরিতা হাসপাতালে পেটে গজ রেখেই সেলাই-গৃহবধু’র মৃত্যু

ফরিদপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের দেড় মাস পর চিকিৎসাধীন অবস্থায় কনিকা মন্ডল (৩৬) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, সিজারিয়ান অপারেশনের (অস্ত্রোপচার)...
Homeজেলার খবরপিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর ফ্যাসিবাদ তৈরি হবে না-পীরসাহেব চরমোনাই

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর ফ্যাসিবাদ তৈরি হবে না-পীরসাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর ফ্যাসিবাদ তৈরি হবে না, জবাবদিহিমূলক সরকার কায়েম হবে। একটি সুন্দর দেশ গঠন হবে। জবাবদিহিতার অভাবেই ফ্যাসিবাদ তৈরি হয়। আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে ক্ষমতার কেন্দ্রীকরণ হ্রাস পাবে। তাছাড়া প্রতিটি ভোটের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে। সকল দল-মতের প্রতিনিধিত্বের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সরকার তৈরি হবে।

বুধবার (১৩ আগস্ট) বিকালে ফরিদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পৌর কমিউনিটি হলে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা, উলামায়েকেরাম, তাওহীদি জনতার করনীয় শীর্ষক মতবিনিময় ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

তিনি আরো বলেন, জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মেধাবীদের, আলেম ওলামাদের ও বিদেশীদের দালালি করার জন্য হাজার হাজার মায়ের কোল খালি করা হয়েছে। সেই সময় প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। রাস্তায় রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করেছিল ছাত্র-জনতা। যে সময় মায়েদের আর্তনাদ থামেনি আর তখনই স্বার্থান্বেষী কুলাঙ্গাররা মাঠে নেমেছে চাঁদাবাজী, টেন্ডারবাজী, স্টেশন দখল ও বালু লুটপাটের জন্য। আমরা ওদেরকে ধিক্কার জানাই, ঘৃনা করি। ওদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে।

মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, গত তেপ্পান্ন বছর যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে, আমরা তাদের পরিচালনা দেখেছি, রাস্তায় নামলে গুম হতো, ঘরে থাকলে খুন হতো। তাদের দেশ পরিচালনায় আয়না ঘরের মত আইয়ামে জাহিলিয়াকে হার মানিয়েছে। ওরা ক্ষমতার চেয়ারে বসে আমাদের ঘাম ঝরানো টাকা বিদেশে পাচার করেছে।

৫ আগস্টের পরে গত তেপ্পান্ন বছরে ইসলামী দলের জন্য একটি সুযোগ এসেছে, সকল ইসলামী দল মিলে যেন নির্বাচনে একটি বাক্স পাঠাতে পারি। সেই কার্যক্রম চলছে, জনগনের সাড়াও আল্লাহ রহমতে ভাল। সেইটা দেখে ওই ফ্যাসিস্ট চরিত্র, চাঁদাবাজ, খুনিরা ও টাকা পাচারকারীরা সহ্য করতে পারছে না। এখন তারা লেগেছে, ওলামকেরামদের বিরুদ্ধে, চরমোনাইয়ের বিরুদ্ধে এবং যাদের ডাকে ৫ আগস্ট অভ্যুত্থান হলো, তাদের বিরুদ্ধে আজকে সমালোচনা করছে।

তিনি আরো বলেন, তোমরা কি ভুলে গেছো, সাড়ে ১৫ বছর বালির ট্রাক পর্যন্ত সরাতে পারো নাই। আমরা তোমাদের আচরণকে ভালো চোখে দেখছি না, ঘৃনা করি।

এ সময় আগামী নির্বাচন পদ্ধতি সংস্কার ও সকল হত্যাকান্ড ও নির্যাতনের বিচার চেয়ে তিনি বলেন, পিআর পদ্ধতির মাধ্যমে প্রতিটি ভোটারকে মূল্যায়ন করতে হবে। তাই সবচেয়ে বড় সংস্কার হলো নির্বাচন পদ্ধতি। এরপর সকল হত্যাকান্ডের বিচার করতে হবে। এই সরকার বিচার যদি না করে অন্য সরকার এলে সেটা হবে গুড়েবালি।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে সকল নির্বাচন কোন না কোন বিতর্ক হয়েছে দুই-একটা ছাড়া। দিনের ভোট রাতেও হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বীতায় অর্ধেকের বেশি আসন নির্বাচিত হয়েছে। তাই পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন পদ্ধতিই হচ্ছে বড় সংস্কার।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফরিদপুর জেলার আয়োজনে মতবিনিময় সভায় প্রধান আলোচক ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি মুফতি রেজাউল করিম আবরার।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতী ফরিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির মজলিস সূরা সদস্য প্রফেসর আব্দুত তাওয়াব, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বদরুদ্দীন, গণঅধিকার পরিষদ জেলা সভাপতি মো: ফরহাদ হোসেন, খেলাফত মজলিশের জেলা সভাপতি হাফেজ মাওলানা মিজানুর রহমান, জামিয়া ইসলামীয়া আজিজিয়া বাহিরদিয়া মাদ্রাসার মুহতামিম সাইখুল হাদিস আল্লামা আকরাম আলী, ফরিদপুর-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী অলিউর রহমান রাসেল, ফরিদপুর-৪ আসনের মাওলানা ইসহাক চোকদার, সাইখুল হাদিস আল্লামা হেলাল উদ্দিন ও মাওলানা হুমায়ুন কবির।