spot_img
spot_img

― Advertisement ―

spot_img

ফরিদপুরের সমরিতা হাসপাতালে পেটে গজ রেখেই সেলাই-গৃহবধু’র মৃত্যু

ফরিদপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের দেড় মাস পর চিকিৎসাধীন অবস্থায় কনিকা মন্ডল (৩৬) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, সিজারিয়ান অপারেশনের (অস্ত্রোপচার)...
Homeজেলার খবরকারাগারে খালাতো ভাইকে গাঁজা দিতে গিয়ে আটক

কারাগারে খালাতো ভাইকে গাঁজা দিতে গিয়ে আটক

ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাজতি খালাতো ভাইকে গাঁজা পৌঁছে দিতে গিয়ে নয়ন চন্দ্র মণ্ডল (২৪) নামের এক যুবক আটক হয়েছেন। শনিবার বেলা দেড়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় কারাগারের প্রধান ফটকের সামনে থেকে তাঁকে আটক করা হয়।

আটক নয়ন চন্দ্র মণ্ডলের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর এলাকায়।

ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, নয়নের খালাতো ভাই সিনহাত মণ্ডল কয়েক দিন ধরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী। দুপুরে নয়ন কারাগারে গিয়ে হাজতি ভাইকে দেখার কথা বলে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় কারাগারের প্রধান ফটকের সামনে স্থাপন করা আরপি তল্লাশিচৌকিতে কারারক্ষীরা নয়নের পথরোধ করেন।

এ সময় তাঁর আচরণ সন্দেহজনক মনে হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। নয়নের কথাবার্তা অসংলগ্ন মনে হওয়ায় কারারক্ষীরা তাঁর শরীর তল্লাশি করেন। তখন তাঁর প্যান্টের পেছনের পকেট থেকে দুই পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে নয়নকে আটক করা হয়।

এ বিষয়ে জানতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এ এম মাসুমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল ধরেননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আকতার হোসেন বলেন, গাঁজাসহ একজন যুবককে আটক করার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।