spot_img
spot_img

― Advertisement ―

spot_img

ফরিদপুরের সমরিতা হাসপাতালে পেটে গজ রেখেই সেলাই-গৃহবধু’র মৃত্যু

ফরিদপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের দেড় মাস পর চিকিৎসাধীন অবস্থায় কনিকা মন্ডল (৩৬) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, সিজারিয়ান অপারেশনের (অস্ত্রোপচার)...
Homeজেলার খবরঢাকা-বরিশাল মহাসড়কে বাস উল্টে খাদে : চালক নিহত, আহত-১৫

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস উল্টে খাদে : চালক নিহত, আহত-১৫

গোপালগঞ্জের মুকসুদপুরে মহাসড়কে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহি একটি বাস রাস্তার পাশে উল্টে গিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই বাসের চালক মারা যান। দূর্ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বরইতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত বাস চালক রফিকুল ইসলাম (৪৫) পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার বেতাগী গ্রামের মানিক সিকদারের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান জানান, বরিশালের কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চেয়ারম্যান পরিবহন নামের একটি যাত্রীবাহি বাস বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। দূর্ঘটনায় ঘটনাস্থলেই বাস চালক রফিকুল ইসলাম মারা যান। আহত হন ১৫ যাত্রী। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।