spot_img
spot_img

― Advertisement ―

spot_img
Homeঅর্থনীতিএবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ

এবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ

একের পর এক নতুন দেশে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের মাধ্যমে বৈশ্বিক বাজার পরিধি বিস্তৃত করে চলেছে বাংলাদেশি মাল্টিন্যাশনাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। এই সাফল্যের ধারাবাহিকতায় এবার ওয়ালটন পণ্যের বৈশ্বিক বাজার সম্প্রসারণ করা হয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে, যা ওয়েস্ট ইন্ডিজ নামেও পরিচিত।

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়ালটন ব্র্যান্ডের পরিবেশক হিসেবে সম্প্রতি বার্বাডোজের খ্যাতনামা প্রতিষ্ঠান ‘বারগেইন ওয়্যারহাউজ’ এর সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। চুক্তিতে ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. জিয়াউল আলম এবং বারগেইন ওয়্যারহাউজের ম্যানেজিং ডিরেক্টর মো. যুহেইর যায়ৌনি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। 

ওয়ালটনের গ্লোবাল বিজনেস শাখার ভাইস-প্রেসিডেন্ট আব্দুর রউফ জানান, চুক্তি অনুযায়ী ক্যারিবিয়ান অঞ্চলের ১৬টি দ্বীপপুঞ্জে ওয়ালটন ব্র্যান্ডের পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে বারগেইন ওয়্যারহাউজ। প্রাথমিক ধাপে বার্বাডোসে ওয়ালটন ব্র্যান্ডের স্প্লিট ও কমার্শিয়াল এসির প্রথম শিপমেন্ট পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দ্বীপগুলোতেও ওয়ালটনের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রীও পাঠানো হবে।