ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) বাংলাদেশ খেলাফত মজলিস মনোনিত সংসদ সদস্য প্রার্থী আলহাজ¦ মাওলানা মিজানুর রহমান মোল্লা শোডাউন ও গণসংযোগ করেছেন।
সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে জেলার ভাঙ্গা পৌর সদরের গোল চত্বর থেকে শোডাউন বের করা হয়। শোডাউনে মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকারে সংসদীয় আসনের তিন উপজেলার হাজারো নেতাকর্মী অংশ নেন। এসময় রিক্সা প্রতিক সহ বিভিন্ন ফ্যাস্টুন, ব্যানার নিয়ে স্লোগান দেন নেতাকর্মীরা।
গোল চত্বর থেকে শুরু হয়ে শোডাউনটি এক্সপ্রেসওয়ে হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিন শেষে পুনরায় গোলচত্বরে এসে শেষ হয়।





