নানা আয়োজনে ফরিদপুরে উদযাপিত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার ৪ জন ও ভাঙ্গা উপজেলার দুই জন শহীদের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
শহরের গোয়ালচামটে শহীদ জান শরীফ মিঠুর কবরে ফুলেল শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহম্মদ কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মো: আব্দুল জলিলসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়া প্রেসক্লাব সহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের কবরে শ্রদ্ধা জানান।
পরে শহরের কবি জসীম উদদীন হলে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখেন শহীদদের স্বজনরা ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এছাড়া শিশুদের অংশগ্রহনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের মডেল মসজিদের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। গণমিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : এম কে বসু
ঠিকানা: পুরাতন বাস স্ট্যান্ড, গোয়ালচামট , ফরিদপুর। যোগাযোগ:faridpurpost24@gmail.com
Copyright © 2026 ফরিদপুর পোস্ট. All rights reserved.