‘ক্রিড়াই শক্তি ক্রিড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’ বিষয়টি প্রতিপাদ্য করে ফরিদপুরে অনুষ্ঠিত হয়ে গেল মাসব্যাপী এম এ আজিজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার ফাইনাল ম্যাচে ছিল দর্শকের উপচে পড়া ভিড়।
হারিয়ে যেতে বসা ফুটবলকে আরো জনপ্রিয় করতে এবং যুব সমাজকে মাদকের করাল থাবা থেকে দূরে রাখতে ফরিদপুরে আয়োজন করা হয় এই ফুটবল টুর্নামেন্ট। হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদের পিতা মরহুম এম এ আজিজ এর নামে প্রবর্তিত এই টুর্নামেন্টে অংশ নেয় ১৬ টি দল।

ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের পসরা এলাকায় এম এ আজিজ হাই স্কুল মাঠে গ্রামীন মনোরম পরিবেশে জুলাই মাসব্যাপী ১৪ টি ম্যাচ অনুষ্ঠিত হয়। নক আউট পদ্ধতিতে ফাইনালে উত্তীর্ণ হয় বাখুন্ডা কামরুল একাদশ এবং ফাইনাল চ্যাপ্টার গোয়ালকান্দি একাদশ। চার-দুই গোলে বিজয়ী হয় বাখুন্ডা কামরুল একাদশ।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন হামীম গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব হোসেন। উপস্থিত ছিলেন নেক্সট কালেকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন, এম এ আজিজ হাই স্কুলের সভাপতি ডক্টর মোহাম্মদ আবুল হাশেম সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
স্থানীয়দের প্রত্যাশা, ফরিদপুর সদর উপজেলার যুবকদের সুস্থ্য বিনোদনের এ আয়োজন অব্যাহত রাখবেন আয়োজকরা।
প্রকাশক ও সম্পাদক : এম কে বসু
ঠিকানা: পুরাতন বাস স্ট্যান্ড, গোয়ালচামট , ফরিদপুর। যোগাযোগ:faridpurpost24@gmail.com
Copyright © 2026 ফরিদপুর পোস্ট. All rights reserved.