রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত শিক্ষার্থী সারিয়া আকতারের পরিবারকে সমবেদনা জানাতে তাদের বাসায় গেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
শুক্রবার (২৫ জুলাই) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর তুরাগের নয়ানগরে সারিয়ার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন সাবেক সাফজয়ী ফুটবলার আমিনুল হক।
এসময় নিহত সারিয়ার বাবা ও তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিক মোল্লাও আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন।
আমিনুল হক বলেন, সন্তান হারানোর কষ্ট পৃথিবীর সবচেয়ে বড় শোক। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ ঘটনায় শুরু থেকেই আপনাদের খোঁজ রাখছেন। এই শোক শুধু আপনাদের নয়, পুরো জাতির।
প্রকাশক ও সম্পাদক : এম কে বসু
ঠিকানা: পুরাতন বাস স্ট্যান্ড, গোয়ালচামট , ফরিদপুর। যোগাযোগ:faridpurpost24@gmail.com
Copyright © 2026 ফরিদপুর পোস্ট. All rights reserved.